কংগ্রেসের সভাপতি নির্বাচন ১৭ অক্টোবর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ এএম, ২৯ আগস্ট ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের পরবর্তী সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর। গণনা ১৯ অক্টোবর। গতকাল রোববার দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল অনুষ্ঠিত বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী।
গান্ধী পরিবারের কেউ দলের সভাপতির দায়িত্ব নিতে চান না। ফলে এবার গান্ধী পরিবারের বাইরের কেউ সভাপতির আসনে বসতে পারেন বলে গুঞ্জন রয়েছে বেশ কিছু দিন ধরেই।
অবশ্য গান্ধী পরিবারের ঘনিষ্ঠ নেতারা সভাপতি হিসেবে রাহুল গান্ধীকেই চাইছেন। কিন্তু, তাকে এখনও রাজি করানো যায়নি। কথা ছিল ২১ সেপ্টেম্বরের মধ্যেই নতুন সভাপতি নির্বাচন করো হবে। কিন্তু রাহুল গান্ধী শেষ পর্যন্ত রাজি না হওয়ার কারণে পিছিয়ে গেল নির্বাচন।
শারীরিক অসুস্থতার চিকিৎসা করাতে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন সোনিয়া গান্ধী। রাহুল গান্ধীও তার সঙ্গে রয়েছেন।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর কংগ্রেস সভাপতির পদ ছাড়েন রাহুল। তারপর থেকেই স্থায়ী সভাপতি পায়নি কংগ্রেস। অন্তর্বর্তীকালীন সভানেত্রীর দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া।
এদিকে এরইমধ্যে প্রবীণ নেতা গুলাম নবি আজাদ ও তার ঘনিষ্ঠ নেতারা সম্প্রতি দল ছেড়েছেন রাহুলের ওপর ক্ষোভ দেখিয়ে। রাহুলের সভাপতিত্ব নিয়ে কংগ্রেসের একটি অংশে তীব্র অসন্তোষও রয়েছে।
রাহুল যদি কংগ্রেসের সভাপতি না হন তাহলে কি গান্ধী পরিবারের বাইরের কেউ হচ্ছেন দলের সভাপতি? এ নিয়ে আলোচনা রয়েছে বেশ কিছু দিন ধরেই। গান্ধী পরিবারের বাইরের কারও মধ্যে থেকে এ পর্যন্ত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট নাম এসেছে।
তবে এ বিষয়ে অশোক কয়েকদিন আগে বলেছিলেন- যদি রাহুল গান্ধী সভাপতি না হন, তবে দেশের সমস্ত কংগ্রেস কর্মীই আশাহত হবেন। বহু কর্মী বাড়িতে বসে যাবেন, এর ফলে দলেরই ক্ষতি হবে। উনার উচিৎ কংগ্রেস কর্মীদের অনুভূতির প্রতি মর্যাদা রেখে নিজে থেকেই এই দায়িত্ব নেওয়া। দলের সবাই চান রাহুল গান্ধীই সভাপতি হোক। তাই আমার মনে হয় উনার এই প্রস্তাব গ্রহণ করা উচিত। এটা গান্ধী বা অগান্ধী পরিবারের বিষয় নয়, এটা সংগঠনের কাজ এবং এতে কেউ প্রধানমন্ত্রী হয়ে যাবেন না।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











